News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

মালয়েশিয়া যাওয়ার চেষ্টা : ৫৮ রোহিঙ্গা উদ্ধার

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-11-26, 6:57am




কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় বোটে চড়ার সময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মানব পাচারকারী দালাল সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, এই ঘটনায় আটক মানব পাচারকারী চক্রের সদস্যরা হলেন- মো.ইয়াছিন (২৩), মো.জুবায়ের (৩৫), নাজির হোসেন (৬১) ও রামিমুল ইসলাম (৩১)। এদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং বাকি তিনজনের বাড়ি টেকনাফে। মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক চার দালালের মধ্যে তিন জনের বিরুদ্ধে থানায় মানব পাচারসহ একাধিক মামলা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গারা। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বাসস