News update
  • People positive on Padma Barrage, experts urge caution over fallout     |     
  • Parties convey their expectations at Bonn climate talks     |     
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক আটক

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-05-27, 7:32am

resize-350x230x0x0-image-224960-1685123441-7a20235f1df9efc3a827e109fbf926f81685151135.jpg




বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা ডিবিকেএলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক।

অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও পুলিশসহ বেশকয়েকটি সংস্থা অংশ নেয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল। তথ্য সূত্র আরটিভি নিউজ।