News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-11-16, 11:43am

img_20261116_114213-84285009d35016556bc4483054e1eaea1794807807.jpg




ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা অর্থ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে তারা।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।

তবে ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। বলেছে, তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।

এর আগে, ভিজিটর ভিসা নিয়ে এক অপর এক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনার নিজের দায়িত্ব।