
বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ড. নাসিমুল গনি।
বৃহস্পতিবার (২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের আসা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশিরা ইনভেস্ট করতে এলে নানানভাবে লাভবান হবো আমরা, এজন্যও ভিসা পলিসি সহজ করা জরুরি।
এসব বিষয়ে সার্বিকভাবে ৫টি ভিন্ন আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।