News update
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     
  • Trump's Secret Plane Swap Triggers Questions and Confusion     |     
  • UN calls for urgent action to protect children from online info risks     |     
  • UN offers support to Colombia as 7.4 scale earthquake kills dozens     |     

১৮ বাংলাদেশিসহ ২৮ জন বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-06-18, 1:52am

rtytryerter-bcd8b04949390b53b048aca7a3981c671781725988.jpg




মালয়েশিয়ার কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে ২৮ জন বিদেশী নাগরিককে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে দেশটির পার্লিস রাজ্য অভিবাসন বিভাগ।

বুধবার (১৭ জুন) পার্লিস অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হয়েছে। 

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৮ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশীয়, ৩ জন ভারতীয় ও ১ জন পাকিস্তানি।  

পার্লিস রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, যেসব বিদেশী নাগরিক মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘন করে শাস্তির মুখোমুখি হয়েছেন, তাদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফেরত পাঠানোর ধারাবাহিক কর্মসূচি চলছে।

 বিভাগটি আরও পুনর্ব্যক্ত করেছে যে, দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা অব্যাহত থাকবে।