News update
  • Critical Minerals Boost Clean Energy; Must Fuel Peace, Dev Too     |     
  • Will Antalya COP31 Lead To $300 bn Adaptation Finance?     |     
  • Global hunger levels ease but cost of a healthy diet up by $0.84 to $4.28      |     
  • Remittance Hits $2.85bn in July, Up 15.4% YoY     |     
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     

পরিচয় মিলল দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-06-05, 9:08am

img_20260605_090545-126cc593ce05881267d64ae7ed9750031780628904.jpg




ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের এক যুবকসহ ২২ জন নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশি নিহতের বিষয়টি বৃহস্পতিবার (৪ জুন) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার এক আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি জানান, সোহাগ নিজের ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য যান। বুধবার সকালে ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে সোহাগ নিহত হন। এসময় তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির ম্যাক্স হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।