News update
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     

জনস্বার্থে পুলিশের এক কর্মকর্তাকে অবসর প্রদান

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2022-11-16, 10:11pm




জনস্বার্থে পুলিশের আরও এক কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারে সদস্য মো. আলী হোসেন ফকির, বিপি-৬৮৯৫১০৩৪৩৯, অধিনায়ক, ৩য় এপিবিএন, খুলনা বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্তকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তথ্য সূত্র বাসস।