News update
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেক্স পরীক্ষা 2023-11-07, 11:44am




জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশিত হয়। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ। মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চার বছরের সমন্বিত ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।