News update
  • NASA Finds Ammonia Compounds on Jupiter Moon Europa     |     
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     

আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-02, 8:24am

fdgreterter-0e92966e7d62edce02ea5243bbf2c9a21769999168.jpg

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি



দীর্ঘ ২২ বছর পর খুলনা বিভাগে নির্বাচনি সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরাঞ্চলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই সমাবেশ থেকে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। ২০০৪ সালের পর এটিই খুলনার মাটিতে তার প্রথম সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি। সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে বলে দলীয় সূত্র আশা প্রকাশ করছে।

খুলনার সমাবেশ শেষ করে তারেক রহমান দুপুর ১টায় হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে রওনা হবেন। যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে (বা বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা) আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। 

যশোরের জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

বিএনপির মিডিয়া সেলের পক্ষে তারেক রহমানের নির্বাচনি সফরের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।