News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-22, 7:38am

img_20260122_073559-11e76474d5396a6c789110a2600aef331769045903.jpg




সিলেটে শ্বশুরবাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুরে পৌঁছান।

এ সময় তারেক রহমান বলেন, ‘শাহজালাল এবং শাহপরাণের মাজার জিয়ারত শেষে আগামী ১২ ফ্রেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের কার্যক্রম দলের পক্ষে এখান থেকেই শুরু করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর রহমত কায়েম করেন।

দেশের মানুষের কাছে দেয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। নারী, কৃষি, আর্থ সামাজিক উন্নয়নে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সমর্থন চান তিনি।

জনগণের ভোটে ধানের শীষ জয়যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও সাড়ে ১১ টার দিকে শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। 

এ দিন রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট যান তারেক রহমান। এবার যাচ্ছেন দলের চেয়ারম্যান হিসেবে। আর চেয়ারম্যান হিসেবে এটাই তার প্রথম জনসভা।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।