News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

ধানমন্ডিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-08-21, 11:23am




রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা ভবনের আটতলায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি লিমা খানম।