News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

বাসের ধাক্কায় বহরের ২০ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত এমপিসহ অর্ধশত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-11-13, 4:03pm

gopaalgnyj-94b4fe54c1f59afcfe97747a186746681794564224.jpg




ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ তার বহরের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এমপিসহ আহত হয়েছেন অর্ধশত মানুষ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ‘ডলফিন পরিবহণ’র একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিলে একে একে ১৫ থেকে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া বহরের বেশ কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এমপিসহ আহত হয়েছেন অর্ধশত মানুষ।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।