
Physician Dr. Nabila Tabassum who dies in an accident in Kalapara on Sunday 8 Nov 2026
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ডা. নাবিলা তাবাসসুম (৩২) নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা রাতে কুয়াকাটা সংলগ্ন আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডা. নাবিলা তাবাসসুম বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী এবং ঢাকার পিজি হাসপাতালের প্যাথলজি বিভাগের এমডি রেসিডেন্ট ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তাঁর স্বামী শুভ এবং আরও দুই সহকর্মী নিয়ে কুয়াকাটা ভ্রমনে এসে একটি অভিজাত আবাসিক হোটেল ওঠেন। শনিবার বিকালে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছলে তাঁদের ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ