News update
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     

কলাপাড়া লঞ্চঘাট শ্রমিকদের মাঝে যুবলীগ নেতার কম্বল বিতরন

জলবায়ু 2023-01-24, 11:12pm

blankets-were-distributed-among-launchghat-workers-by-a-juba-league-man-on-tuesday-5cfc90077b0c7749807a581c1bd1e15d1674580340.jpg

Blankets were distributed among launch ghat workers by a Juba League man on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট শ্রমিকদের মাঝে কম্বল বিতরন করেছে ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের লঞ্চঘাটে এসব কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ঘাট ইজারাদার শামিম ও নুর জামাল খালাসী সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শীত নিবারনের কম্বল পেয়ে হাসি ফুটেছে ঘাট শ্রমিকদের মুখে। 

ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুররসালিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে ঘাট শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। অন্তত এই কম্বলে তাদের শীত কিছুটা হলেও নিরাবন হবে। আমি এসব অহসায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছি। এভাবে আমি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ঈদ সামগ্রী দিয়ে হতদরিদ্রের সহযোগিতা করে থাকি। - গোফরান পলাশ