News update
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     

পে স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-01-13, 2:27pm

5y6546464-5b650727e1d1c4def8e9f867886666a61768292855.jpg




অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিদেশে পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এ প্রশিক্ষণ দেয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, জ্বালানি সরবরাহ করার বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জের। এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোতে পুলিশের ব্যবহারের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।