News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

ইতালীর জাতীয় নির্বাচনে এক্সিট পোল অনুযায়ী ডান পন্থী জোট জয়ী হয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2022-09-26, 8:31am




ইতালীর জাতীয় নির্বাচনে রবিবার ভোট গ্রহণ শেষ হবার পর এক্সিট পোল অনুযায়ী মেলোনির নেতৃত্বে ডান পন্থী জোট নিরংকুশভাবে জয়ী হতে যাচ্ছে বলে বলা হয়েছে।

ঐ জোট ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট পেয়ে সংসদের দুই কক্ষ নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হচ্ছে।

সোমবার নির্বাচনের পুরো ফল পাওয়া যাবে।

স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর নাগাদ ২০১৮ সালে ইতালির শেষ সাধারণ নির্বাচনের একই সময়ের সমান বা সামান্য কম ভোটার উপস্থিতি ছিল।

নির্বাচনের আগে দুই সপ্তাহের মধ্যে জনমত জরিপ প্রকাশ নিষিদ্ধ করা হয়।

মেলোনি রবিবার সকালে টুইট করেছেন, "আজ আপনি একটা ইতিহাস লিখতে সাহায্য করতে পারেন।"

আর লেটা নিজের একটি ছবি টুইট করে লিখেছেন, "আশা করি একটা ভাল ভোট হবে!"

প্রায় ৫ কোটি ১০ লাখ ইতালীয় এবার ভোট দেওয়ার জন্য যোগ্য। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।