News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

সুস্থতা ধরে রাখবে সেহরির এই খাবারগুলো

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-03-14, 8:48am

rfserewrewr-1544a013195fc5a900e6aca205d509241773456481.jpg




রমজানে দিনের অর্ধেকের বেশি সময় না খেয়ে থাকতে হয়। তাই সারা দিন নিজেকে সুস্থ রাখতে সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি এবং সুষম খাবার খাওয়া প্রয়োজন।

সেহরির মেনু এমনভাবে সাজানো প্রয়োজন, যাতে সহজেই প্রয়োজনীয় পুষ্টিপূরণ হয় আবার শরীরে পানিশূন্যতা তৈরি না হয়। একইসঙ্গে শরীরও পায় সতেজতা।

বিশেষজ্ঞদের মতে, সেহরিতে ভারী, তেল, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। সারা দিন না খেয়ে থাকতে হবে বলে আবার বেশি খাওয়া উচিত না।

ভাত, সবজি, মাছ বা মাংস, ডিম, দুধ এগুলো খাওয়া যেতে পারে। এ ছাড়া বেশি মাত্রায় পানি পান করুন। সারা দিনের পানির চাহিদা পূরণ করতে হবে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত দুই লিটার পানি পান করুন। সেইসঙ্গে পানিযুক্ত ফল, যেমন তরমুজ, শসা, যেগুলো খেলে শরীরে পানির ঘাততি পূরণ হবে, সেগুলো খাওয়া উচিত।

 এ ছাড়া লেবুপানি বা ইসুবগুলের শরবত খাওয়া যেতে পারে। তবে চা, কফি, বেভারেজ জাতীয় পানীয় এড়িয়ে চলা ভালো। কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।