News update
  • Rising Prices of Essentials Put Low, Middle-Income Families Under Strain     |     
  • Mirza Fakhrul to Take Oath as Bangladesh President Today     |     
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     

অবশেষে চিনির দরপতন

গ্রীণওয়াচ ডেক্স খাদ্য 2023-11-08, 12:22pm

image-247000-1699419159-bb7fa6517632a4695f3f5ecb0da4a1ce1699424534.jpg




১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর অবশেষে বিশ্ববাজারে চিনির দাম কমলো।

মঙ্গলবার (৭ নভেম্বর) খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনি দর হারিয়েছে। এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ড চিনির দাম স্থির হয়েছে ২৭ দশমিক ৫৯ সেন্টে। এর আগে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৫২ ডলার ৪০ সেন্টে। তবে আগামী দিনে চিনির দাম ঊর্ধ্বমুখী থাকার আশঙ্কা করা হচ্ছে।

বিক্রেতারা বলছেন, এল নিনো আবহাওয়ার প্রভাবে ভারত ও থাইল্যান্ডসহ এশিয়ার অধিকাংশ দেশে চিনির উৎপাদন কমতে পারে। এর ফলে আগামী বছরও সরবরাহ সীমিত থাকতে পারে। যার প্রভাব পড়বে বাজারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।