News update
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     
  • What to expect at Climate Talks in Antalya     |     
  • Herzog Names Eisenkot to Form Israel’s Next Government     |     
  • Seven Bangladeshis killed, 6 injured in Saudi road accident     |     
  • Dhaka ranks 4th in global list of cities with worst air quality     |     

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-14, 8:36am

rgdferwer-774529d9b1b3bd5bb6509529599840f31773455780.jpg




আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। 

শনিবার (১৪ মার্চ) ২৪ মার্চের টিকিট পাওয়া যাবে। 

এ ছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।