News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

মুক্তিযুদ্ধমন্ত্রীর দায়িত্বে আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-13, 9:16am

4tewrtewrew-ffbc4ed6b1575120bc09d86105bab3261773371774.jpg

আহমেদ আযম খান এবং মীর মোহাম্মদ হেলাল। ফাইল ছবি



বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন করা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বা দপ্তর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬-এর রুল তিন(চার) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।


এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।