News update
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     

পুলিশ হত্যার বিচার নিয়ে আমি কিছু বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-01, 10:13pm

rterwr34-7e71b989005db6311a9980f74b0579441772381624.jpg




স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছেন- এ নিয়ে আমি জানি না। আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে–সেই নীতিতেই আছে সরকার। 

আজ রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।   

সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে লেনদেন-যাতায়াত আছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা যেন না হয়-সেই বিষয়ে জোর দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে-এ নিয়ে ব্যবস্থা হয়েছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়বে। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটা গৃহীত হবে, কোনটার কিছু অংশ ও কোনটা বাতিল হবে তা সংসদে নির্ধারিত হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিদূর্ঘটনার পরে সেখানে আরও নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কোনো উপজেলা যেন ফায়ার সার্ভিসের অফিস ছাড়া না থাকে। নতুন নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিসে।