News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

উ. কোরিয়ায় দ্রুত কোভিড ছড়িয়ে পড়ায় কর্মকর্তাদের অবহেলার সমালোচনা কিমের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-18, 3:40pm




উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দেশের করোনাভাইরাস পরিস্থিতির অবনতির জন্য সরকারি কর্মকর্তাদের অবহেলা ও নিষ্ক্রিয়তা দায়ী। দেশটিতে কোভিড রোগে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়ানোর পর তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
পরমাণু ক্ষমতাধর এ দেশ গত সপ্তাহে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জানায়। বিশ্বব্যাপী এ মহামারি শুরু হওয়ার পর দুই বছরের ব্লক ধরে রাখতে ব্যর্থ হওয়ায় দেশটিতে বর্তমানে করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার ক্ষমতাসীন দলের পলিটবুরোর এক বৈঠকে সভাপতিত্ব করার সময় কিম বলেন, ‘এই সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের অপরিপক্কতা দায়ী এবং এ জন্য তিনি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, দায়িত্বের অবহেলা ও নিষ্কিয়তার কঠোর সমালোচনা করেন।’
কেসিএনএ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর কোরিয়ায় নতুন করে ২ লাখ ৩২ হাজার ৮৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজারে দাঁড়ালো। এদিকে করোনাভাইরাসে উত্তর কোরিয়ায় ৬২ জন প্রাণ হারিয়েছেন। তথ্য সূত্র বাসস।