News update
  • Dengue becomes another health emergency amid measles crisis     |     
  • Earthquake with epicentre in Bhutan jolts Bangladesh     |     
  • Revenue Gap, Banking Crisis Threaten FY27 Budget: Experts     |     
  • Higher food costs drive Bangladesh inflation to 9.42% in May: BBS     |     
  • Ad-din Hospital to Pay Tk80 Lakh to Each Family     |     

ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চান রোনালদো

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 11:52pm




নতুন কোচ হিসেবে  যোগ দিতে যাওয়া  এরিক টেন হাগ চাইলে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে রাজি আছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থদের এমন ইচ্ছার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবল তারকা।
ইউনাইটেডের সঙ্গে করা চুক্তি অনুযায়ী এটি হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর শেষ বছর। উত্তর পশ্চিমাঞ্চলিয় ক্লাবটি এই মৌসুমে শীর্ষ চারে স্থান লাভে ব্যর্থ হবার পরও ক্লাবটিতে থেকে যেতে রাজি আছেন ৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার। ধারনা করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেতে ব্যর্থ হওয়ায়  ক্লাব ছেড়ে যেতে চাইবেন সিআর সেভেন।
তবে একটি সুত্র দ্য সানকে বলেছে, নতুন যোগ দিতে যাওয়া কোচের অধীনে থেকে তাকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন এই পর্তুগাল আন্তর্জাতিক। এতে বলা হয়, রোনালদো সতীর্থদের বলেছেন বিদায় না দেয়া পর্যন্ত তিনি অন্য কোথাও যাচ্ছেন না। মৌসুমটি এভাবে শেষ হওয়ায় তার চেয়ে বেশী হতাশ আর কেউ হয়নি। তবে তিনি ক্লাবটি ছেড়ে যেতে চান না। বরং এটিকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে সহায়তা করার পাশাপাশি আগামী বছর শিরোপা জয়ে সহায়তা করতে চান রোনালদো।
চলতি ডাচ মৌসুম শেষে স্যান ইউতে প্রধান কোচ হিসেবে যোগ দেবেন টেন হাগ।      তথ্য সূত্র বাসস।