News update
  • BNP govt to take office with economy at a crossroads     |     
  • Pahela Falgun brings colour, music as spring begins     |     
  • New MPs, cabinet members to be sworn in Tuesday     |     
  • Mamata sends sweets, flowers to Tarique Rahman     |     

সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-13, 1:26pm

maanikgnyj-1-43f392b84adaf38c2b840ae34eaf78481734074816.jpg




পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে পদ্মা নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখানোয় দুর্ঘটনা এড়াতে মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিল ঘাট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সাড়ে ৬ ঘণ্টা পর ফের চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, রাত ১২টা থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত আড়াইটার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এসময় পাটু‌রিয়া ঘাটে তিনটি এবং দৌলত‌দিয়া ঘাটে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়। তবে সকাল থেকে কুয়াশা কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আসা কিছু যানবাহন আট‌কে ছিল। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হওয়ায় অপেক্ষমান যানবাহনগুলো নৌরুট পারাপার শুরু করে। এনটিভি