News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-24, 8:25am

image-174760-1711246762-52a4c680c395b56ad39815d3e5ccd60f1711247152.jpg




নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার (২৩ মার্চ) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ জানা যায়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।