News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

আইনের শাসনের অভাবেই এসব ‘দুর্ঘটনা’ : বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-01, 12:25pm




রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন না থাকলে এসব দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে।

শুক্রবার (১ মার্চ) শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে।

দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে, নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিএনপি মহাসচিব অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।