News update
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-05-26, 8:53pm

resize-350x230x0x0-image-224925-1685098621-32049c8795dcf6533f739345fef4c5f91685112783.jpg




বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য সপরিবারে বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর।

শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকার এ ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।

তবে ডেপুটি হাইকমিশনার তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন। বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) পুলিশ আটক করেছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সপরিবারে শ্রীমঙ্গলের মৌলভীবাজার যাচ্ছিলেন। লোকাল দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি। তথ্য সূত্র আরটিভি নিউজ।