News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-17, 7:35am

img_20261117_073439-83f1c0483fd787761994e5d3b989f8351794879303.jpg




রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা পাঁচ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন গণমাধ্যমকে জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই দুইজনের নাম জানা যায়নি।