News update
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     

সুস্থ আছেন পাকিস্তানের হাইকমিশনার, আছেন পর্যবেক্ষণে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-08-07, 6:22pm

retew532453w-2b6a7986430c2051356f03212bccfff61786105365.jpg




ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে ও তার স্ত্রীকে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাকিস্তান হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান হাইকমিশন জানায়, ‘আলহামদুলিল্লাহ, তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং ভালো আছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে রাজধানীর বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ৫টা ২০ মিনিটে তা পুরোপুরি নির্বাপিত হয়।

অগ্নিকাণ্ডের সময় উৎপন্ন ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে সকাল ৯টার দিকে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে চিকিৎসার জন্য রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।