News update
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     
  • PM, UN refugee chief discuss sustainable solution to Rohingya crisis     |     
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     

জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-07-27, 11:33am

img_20260727_113137-6c320db3fd162111f0e55c2a0dbd870d1785130403.jpg




২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেন বাংলাদেশ আজাদ পার্টির (বিএপি) সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।

অভিযোগ জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবে প্রায় ১,৪০০ মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে থেকেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করেছেন। তিনি পদত্যাগও করেননি, ফলে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ নীতি অনুযায়ী তিনি এই গণহত্যার দায় এড়াতে পারেন না।

ট্রাইব্যুনালে সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।