News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     

মায়ের প্রতি অবহেলা : যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমান বরখাস্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-03, 8:22pm

aanisur-949a724a9c83dc6f119c86e93b4b0fae1780496572.jpg




রাজধানীর মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় ‘মায়ের প্রতি অবহেলার’ কারণে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের (যুগ্মসচিব) সদস্য ড. এ কে এম আনিসুর রহমানকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব (সংযুক্ত) হিসেবে যোগদান করবেন। অন্যথায়, তিনি ৪ জুন বিকেলে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্টান্ড রিলিজ) বলে গণ্য হবেন। 

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মায়ের প্রতি অবহেলা করার কারণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এনটিভি অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে আমরা যুগ্মসচিব ড. এ কে এম আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়ে সংযুক্ত করেছি।