News update
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-25, 4:42pm




যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানিয়েছে। ওয়াশিংটন এ ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরিবর্তে পিয়ংইয়ংকে সংলাপের পথ বেছে নেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে ওয়াশিংটন সময় মঙ্গলবার রাতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ডিপিআরকে’র বারবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানায়।’
তিনি বলেন, ‘আমরা আরো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে এবং টেকসই ও বাস্তবসম্মত সংলাপে অংশ গ্রহণে ডিপিআরকে’র প্রতি আহ্বান জানাই।’ তথ্য সূত্র বাসস।