News update
  • Fertiliser Crisis Risks Global Food Supply: Yara Chief     |     
  • Tarique Warns of Plots Against Democratic Progress     |     
  • PM Calls for Unity, Warns Against Parliament Failure     |     
  • Foreign Debt Repayment Tops $3.5b in Nine Months     |     
  • Biman signs $3.7b Boeing deal for 14 aircraft fleet     |     

নয়াপল্টনে শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-01, 3:24pm

tryrtyerterte-ca4adbb9b1c591cfb43478f62100e09c1777627462.jpg




পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শ্রমিক সমাবেশ শুরু হয়েছে ৷ এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান৷  

শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন শুরু হয়৷ এর আগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়৷

সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন৷ পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এ আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও৷

এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে৷ রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও৷

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।