News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

এক নজরে বিপিএলে ৬ দলের স্কোয়াড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-30, 11:35pm

590428910_641387492299510_5640771140027100931_n_1-eeebf044767f62f8b7487c4853eec9441764524118.jpg




উন্মাদনা, উদ্বেগ, আলোচনা—কোনো কিছুরই কম ছিল না বিপিএলের নিলাম নিয়ে। ৯ আসর আর ১২ বছর পর অনুষ্ঠিত হলো নিলাম।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে জমকালো আয়োজনে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে নিলো আগামী আসরের জন্য। দেখে নিন নিলাম শেষে দলগুলোর স্কোয়াড-

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তি :  সাইফ হাসান, তাসকিন আহমেদ, উসমান খান (পাকিস্তান) ও অ্যালেক্স হেলস (ইংল্যান্ড।

নিলাম থেকে দেশি : শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম।

নিলাম থেকে বিদেশি : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), জুবায়েদ আকবরী (আফগানিস্তান)।

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওজা নাফে (পাকিস্তান) ও সুফিয়ান মুকিম (পাকিস্তান)।

নিলাম থেকে দেশি : লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হালিম।

নিলাম থেকে বিদেশি : ইমিলিও গে (ইতালি), মোহাম্মদ আখলাক।

রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তি : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।

নিলাম থেকে দেশি : মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, আব্দুল গাফ্ফার সাকলাইন, মেহরাব হোসেন, হাসান মুরাদ, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, শাকির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল।

নিলাম থেকে বিদেশি : জাহানদাদ খান (পাকিস্তান) ও দাসুন হেমন্থা (শ্রীলঙ্কা)।

সিলেট টাইটান্স

সরাসরি চুক্তি : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান)।

নিলাম থেকে দেশি : পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাবেদ ও তৌফিক খান তুষার।

নিলাম থেকে বিদেশি : অ্যাঞ্জেলো ম্যাথুলস (শ্রীলঙ্কা) ও অ্যারন জোন্স (ইউএসএ) ২০ হাজার ডলার।

চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তি : শেখ মেহেদী, তানভীর ইসলাম ও  আবরার আহমেদ (পাকিস্তান)।

নিলাম থেকে দেশি : মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন ও জাহিদুজ্জামান খান।

নিলাম থেকে বিদেশি : নিরোসান ডিকওয়েলা (শ্রীলঙ্কা) ও অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা)।

নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (পাকিস্তান)।

নিলাম থেকে দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।

নিলাম থেকে বিদেশি : ইহসানুল্লাহ খান (আফগানিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।