News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-08, 11:07am

rewtwerwerqw-a30318c8803e77c976432d0c4f04f69f1759900074.jpg




দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে সাইফ হাসানের অভিষেক অনেকটাই নিশ্চিত। উইকেট-কিপিং করবেন নুরুল হাসান সোহান। এদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

টাইগার শিবিরে স্বস্তির বাতাস। টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিংরুমের পরিবেশ। এশিয়া কাপে যাদের নিয়ে তেমন প্রত্যাশা ছিলো না, তারাই আফগানিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়েছে, সম্ভাবনা জাগিয়েছে ফাইনালে ওঠারও। এরপর টি-টোয়েন্টি সিরিজে আফগানদের করেছে হোয়াইটওয়াশ। তবে, এবার পরীক্ষা ওয়ানডে সিরিজ।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেলো ৩ মাস কেবল এই ফরম্যাটই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা ১৭টা টি-টোয়েন্টি ম্যাচের পর ফিফটি ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট-অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে সাইফ হাসানের অভিষেক হওয়াটা প্রায় নিশ্চিত। এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ এবার প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। সব ঠিক থাকলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ।

এদিকে ফিট থাকলে একাদশে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। কিপার হিসেবে সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশে জাকের আলী অনিকের জায়গায় সোহানকে দেখা যেতেও পারে। ৭ নম্বরে শামীম হোসেন পাটোয়ারীর খেলা প্রায় নিশ্চিত। 

বোলিং ইউনিটে ৩ পেসারের সঙ্গে ১ স্পিনারের খেলাও প্রায় নিশ্চিত। স্পিনে তানভীর ইসলাম এবং রিশাদ হোসেনের মধ্যে একজনকে খেলানো হবে। ৩ পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের খেলাও প্রায় নিশ্চিত।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।