News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের তিন দল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-07-01, 7:15pm




ইংল্যান্ডের বিপক্ষে চলমান এডজবাস্টন টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ঐ দুই সিরিজের জন্য তিনটি দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি সিরিজের জন্য দু’টি ও ওয়ানডের জন্য ১টি দল ঘোষনা করেছে বিসিসিআই।

টেস্ট খেলার কারনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না বিরাট কোহলি, ঋসভ পান্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ ও শ্রেয়াস আইয়ার। বিশ্রাম শেষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে খেলবেন তারা। তাই প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে নেই তারা। তবে এই দলে আছেন- ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী।

আর শেষ দুই টি-টোয়েন্টির জন্য আরও একটি দল ঘোষনা করেছে বিসিসিআই। সেই দলে আছেন কোহলি-পান্থরা। ঐ দল থেকে বাদ পড়েছেন গায়কোয়াড়-স্যামসনরা। 

টি-টোয়েন্টি দলে এবারও রাখা হয়নি পেসার মোহাম্মদ সামিকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটের দলে ডাকা হয়নি তাকে। অবশ্য ওয়ানডে দলে আছেন সামি। 

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফর্ম করার কারনে ওয়ানডে দলে রাখা হয়েছে পেসার অর্শদীপ সিংকে। প্রথম টি-টোয়েন্টির দলেও আছেন তিনি। ওয়ানডে দলে আছেন তরুণ পেসার প্রসিধ কৃষ্ণও। টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে রয়েছেন শার্দুল ঠাকুর।

ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। দু’ফরম্যাটের দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। করোনার কারনে এডজবাস্টন টেস্টে খেলতে পারছেন না রোহিত। 

৭ জুলাই থেকে টি-টোয়েন্টি এবং ১২ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাটি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, আবেশ খান, হার্শাল প্যাটেল এবং উমরান মালিক। 

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। তথ্য সূত্র বাসস।