News update
  • PM Assures Support for Waste-to-Fuel Technology     |     
  • CJP founder Abhijeet Dipke detained after flight lands in Delhi     |     
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-10, 5:41pm

img_20261010_174005-04edf1d71428bac9ba0792c539badb181791632519.jpg




আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর জিম্বাবুয়ে মুখোমুখি হবে আফগানিস্তানের। এরপর ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ অক্টোবর।

চোটের কারণে আসন্ন সিরিজেও দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। তার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

এদিকে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত এই ক্রিকেটারকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ব্যাটিং বিভাগে অধিনায়ক লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে নিজেদের সামর্থ্য প্রমাণ করে ফাইনালে জায়গা করে নেওয়া।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।