News update
  • Winter setting in northern districts; cold-related illnesses rise     |     
  • Eisenkot Vows to Reverse Netanyahu's Policies     |     
  • World Leaders Begin COP31 Talks Amid Climate Concerns     |     
  • COP31: Bangladesh Calls for Grants to Ensure Climate Justice     |     
  • Bangladesh, Türkiye Leaders Hold Bilateral Talks     |     

উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-11-11, 1:54pm

img_20261111_135311-be957f68b5e0874edaa301008a65c7861794383688.jpg




১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধন বিল উত্থাপন করা হবে— এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস'র (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে।'

তিনি বলেন, 'শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আগামী ২৪ ডিসেম্বর নতুন বই বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে।'

এসময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার জন্য শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। এছাড়া গবেষণার জন্য ৫ জন শিক্ষককে 'বেস্ট রিসার্চ এওয়ার্ড' দেয়া হয়।