News update
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     

জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-09-29, 7:42am

img_20260929_074035-686bedcae473e2e9c5dfc010cdf590851790646145.jpg




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক সেমিনারটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস। আয়োজনে সরাসরি উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদীর।

এছাড়াও অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি অ্যাকাডেমিক আলোচনায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং আইন বিভাগের শিক্ষক আহমদ ইহসানুল কবীর।

সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং এ পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমের দায়িত্ব, নীতি-নৈতিকতা ও কার্যক্রমকে আলোচনার কেন্দ্রে রাখতেই এ আয়োজন করা হয়েছে। আয়োজনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। এ ধরনের অ্যাকাডেমিক আয়োজন ভবিষ্যতে অন্যদের জন্যও অনুসরণীয় হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী গবেষক ও বাইরের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা তাদের।