News update
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     

প্রকৌশল ও চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-05-06, 8:30am

dc255f2fdb81690ca256380091fcc13f1cb1de74be59bd6a-47542d61ebdcd4eac7789a917eb5e93c1778034636.jpg




উচ্চশিক্ষায় সহায়তার অংশ হিসেবে চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিএসসি (নার্সিং) কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আর্থিক সহায়তা পেতে ইতোমধ্যে শুরু হওয়া আবেদন চলবে ২৫ মে পর্যন্ত।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। “চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৫” অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও প্রয়োজনীয় নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ২৫ মের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে।

ট্রাস্টের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে- বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে। আগ্রহীরা ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন।