News update
  • Bangladesh Eyes Smarter Future With AI-Driven Services     |     
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     
  • Bailey bridge collapse disrupts direct Dhaka link to Chandpur     |     
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     

ইউক্রেনে পারমাণবিক হামলা চালালে “সর্বনাশা পরিণতির” বিষয়ে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-09-26, 8:14am




রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক হামলা চালায় তবে রাশিয়াকে “সর্বনাশা পরিণতির” বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সালিভান রবিবার এমন কথা বলেন।

এবিসি’র “দিস উইক” অনুষ্ঠানে কথা বলার সময়ে সালিভান বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের একান্তে বলেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক হামলার নির্দেশ দেয় তবে বাইডেন “দৃঢ়ভাবে তার জবাব দিবেন”। তবে যুক্তরাষ্ট্র কিভাবে সাড়া জানাবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

গত সপ্তাহে পুতিন পারমাণবিক হামলার সম্ভাব্যতার প্রতি ইঙ্গিত করলে পরে যু্ক্তরাষ্ট্র এমন প্রতিক্রিয়া জানাল। ইউক্রেনে রাশিয়ার সাত মাসব্যাপী আক্রমণটিতে লড়াই করতে সাহায্যের জন্য পুতিন ৩,০০,০০০ সামরিক রিজার্ভ সদস্যকে নিয়োগ দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে রাশিয়া পিছু হটলে এই সৈন্য বৃদ্ধি করা হয়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের বাহিনী বিশাল এলাকা পুনর্দখল করেছে, যেই এলাকাগুলো রাশিয়া যুদ্ধের শুরুর সপ্তাহগুলোতে দখল করে নিয়েছিল।

এদিকে, পুতিনের সৈন্য সংযুক্তির বিরুদ্ধে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। রাজধানী মস্কোসহ অন্যান্য স্থানে রাস্তায় বিক্ষোভগুলোতে অংশ নেওয়া শত শত প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুতিনের যুদ্ধের বিরোধী বা যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার বিষয়ে শঙ্কিত অনেক পুরুষ হঠাৎ করে ফ্লাইটের মাধ্যমে রাশিয়া ছেড়ে অন্যান্য দেশে পালিয়ে গিয়েছে। অপরদিকে, অন্য অনেকে ফিনল্যান্ড, জর্জিয়া ও অন্যান্য দেশের সাথের সীমান্ত অভিমুখের সড়কগুলোতে থাকা দীর্ঘ গাড়ির সারিতে যোগ দিয়েছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।