News update
  • Referendum Sees 4.82cr ‘Yes’ Votes, Turnout 60.84%     |     
  • EC Issues Gazette for 297 Newly Elected MPs     |     
  • 9-year-old boy beaten to death over betel nut theft in M’singh     |     
  • BNP fast-tracks cabinet plans after resounding victory     |     

চীনের সামরিক হুমকির মুখে তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রের সিনেটর

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-06-01, 6:55am




ক্রমবর্ধমান চীনা হুমকির মধ্যে, তাইওয়ান সফরে গিয়ে দ্বীপ দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্রের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ।

ডাকওয়ার্থ মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে দেখা করেন। তিনি তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ওপর জোর দেন।

চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে এবং বলপ্রয়োগ ক’রে দখল করতে চায়। সোমবার দ্বীপটির কাছাকাছি আকাশসীমায় ৩০টি সামরিক বিমান পাঠিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তারাও পাল্টা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সতর্ক করে এবং রেডিওর মাধ্যমে সতর্কতা জারি ক’রে এর প্রতিক্রিয়া জানায়।

সাই এর প্রতি তার মন্তব্যে, ডাকওয়ার্থ বলেন, তিনি "তাইওয়ানের নিরাপত্তার জন্য আমাদের সমর্থনের উপর জোর দিতে চান।"

একজন সাবেক আর্মি হেলিকপ্টার পাইলট এবং ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট কর্নেল ডাকওয়ার্থ সাইকে বলেছেন, "আমি বলতে চাই যে এটি নিছক সামরিক সম্পর্কের চেয়েও বেশি কিছু। এটি অর্থনীতিরও বিষয়।"

ডাকওয়ার্থ তাইওয়ানের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডের মধ্যে সহযোগিতার উদ্দেশ্যে একটি বিলের জন্য জোরালো দ্বিপক্ষীয় সমর্থনের কথা উল্লেখ করেছেন।

সাই যুক্তরাষ্ট্র সরকার এবং কংগ্রেসকে "তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়ার জন্য" ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে ডাকওয়ার্থকেও ধন্যবাদ দিয়েছেন "তাইওয়ান সম্পর্কিত নিরাপত্তা সমস্যাগুলির উপর নিবিড় নজর রাখার জন্য।" তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।