News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

কৃষি হবে বাংলাদেশের বড় রপ্তানি পণ্য : কৃষিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2026-10-03, 5:48pm

krssimntrii-aa55a516e96b21e53bd575b26aef8bab1791028089.jpg




এবছর বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হয়নি, আগামী বছরও পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন। তিনি বলেন, কৃষি হবে বাংলাদেশের বড় রপ্তানি পণ্য। আজ শনিবার (৩ অক্টোবর) কুমিল্লা টাউন হল মাঠে শুরু হওয়া তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য কৃষিমন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক বিষয়, একসময় আমাদের পেঁয়াজ আমদানি করতে হতো। এ বছর আমরা পেঁয়াজ আমদানি করিনি। আগামী বছরও আমাদের পেঁয়াজ আমদানি করার কোনো প্রয়োজন হবে না। সবকিছু ঠিক থাকলে কৃষি হবে বাংলাদেশের বড় রপ্তানি পণ্য।’

কৃষিমন্ত্রী বলেন, এখনকার প্রজন্ম কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠছে। বিষয়টি অত্যন্ত ইতিবাচক। লেখাপড়া শেষ করে বাণিজ্যিক কৃষিতে তরুণদের অংশগ্রহণ দেশের অর্থনীতির জন্য বড় আশাব্যঞ্জক ঘটনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার। এ সময় সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।