News update
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     
  • Saudi Arabia, Houthis trade strikes over Bab al-Mande     |     
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     
  • Elena Rybakina beats Aryna Sabalenka to win the US Open title      |     
  • BRICS leaders concerned over ME, condemn unilateral sanctions      |     

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-09-13, 7:24am

img_20260913_072313-b5dc962601930dd0ba3ddaa7939ef83d1789262686.jpg




মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতের কাছে ‘তুলে দেওয়ার’ (প্রত্যর্পণ) বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি’র সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, আলোচনায় অবশ্যই এসব বিষয় স্থান পেয়েছে। দুই দেশের স্বার্থ রক্ষার্থেই আমরা বিষয়টি গোপন রাখা প্রয়োজন মনে করেছি। তবে, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক জোরদারের বিষয়টিকে আমরা অগ্রাধিকার তালিকায় রেখেছি।

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জাকির নায়েককে প্রত্যর্পণে ভারতের দাবির বিষয়টি আমরা বুঝি। তবে, এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনকে শ্রদ্ধা করতে হবে এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বকেও বিবেচনায় রাখতে হবে।

ভারতে ‘অর্থপাচার এবং বিদ্বেষমূলক’ বক্তব্যের অভিযোগে অভিযুক্ত ইসলামিক বক্তা জাকির নায়েক বর্তমানে ‘স্থায়ী বাসিন্দা’ হিসেবে মালয়েশিয়ায় বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পরই মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় তাকে।

ভারত আনুষ্ঠানিকভাবে জাকির নায়েকের প্রত্যর্পণ দাবি করে এলেও মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন সাপেক্ষে এবং আইনগত প্রক্রিয়া মেনেই কেবল তারা এ বিষয়ে সহযোগিতা করবে।

উল্লেখ্য, একইভাবে ‘পর্যাপ্ত প্রমাণের অভাব’ দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল ইন্টারপোল।