News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

আগামীকাল থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব

উৎসব 2026-11-22, 6:28pm

rash-utsab-in-kuakata-9e30b9fd54223778504c9fcf24dabec21795350529.jpg

Rash Utsab in Kuakata. (File photo)



পটুয়াখালী: আগামীকাল সোমবার থেকে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও মেলার আনুষ্ঠানিকতা। ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে দেড় থেকে দুই লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজনো হয়েছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুন ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা।

সোমবার রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মাহনাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পূন্য স্নান। পরে ওইদিন বিকাল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে ৩ দিন ব্যাপী রাসমেলা। 

এছাড়া এ অনুষ্ঠান ঘিরে সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। আগতদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। - গোফরান পলাশ