News update
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     

যুক্তরা‌ষ্ট্র ও ভার‌তে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত

গ্রীণওয়াচ ডেস্ক ইন্টারভিউ 2022-07-14, 8:15am

মোহাম্মদ ইমরান ও মো. মোস্তাফিজুর রহমান



যুক্তরা‌ষ্ট্র এবং ভার‌তে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নয়া‌দি‌ল্লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের বর্তমান হাইক‌মিশন‌ার মোহাম্মদ ইমরানকে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার। অন্যদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নি‌য়ো‌গ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান নয়াদি‌ল্লির ডেপুটি হাইকমিশনারের আগে আমিরাতে বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত ছি‌লেন। পেশাদার এ কূটনীতিক উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর মোহাম্মদ ইমরান ঢাকায় বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

মোহাম্মদ ইমরান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

নয়াদিল্লিতে নিয়োগ পাওয়া মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের। কূটনী‌তিক হিসেবে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে নানা দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। এ ছাড়া, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ক‌রেন। তি‌নি ফ্রান্সের প্যারিসের আন্তর্জাতিক প্রশাসনিক ইন্সটিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।