News update
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     
  • Remittance Hits $3.12b in April, Continues Uptrend     |     
  • Exports Jump 33% in April, Ending Months of Decline     |     
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     

৪৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-01-28, 2:51pm

fdhfdhgsh-23c219be96e397850f6024c548bdce491706431918.jpg




দেশের ৪৮ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।

রোববার (২৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটিই চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। এ ছাড়া দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৩ ডিগ্রি এবং সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কুমিল্লা, সীতাকুণ্ড ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলা, রাজশাহীর ৮ জেলা, ঢাকার ১৩ জেলা, খুলনার ১০ জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া সোমবারও সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।