News update
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     
  • Myanmar Recognises 309,000 Rohingyas as Former Rakhine Residents     |     
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     

মৌসমুী নিম্নচাপের প্রভাবে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া 2026-08-17, 4:44pm

incessant-rainfall-has-caused-water-logging-in-kalapara-town-c68edae152db0781e6332d1ad097f82b1786963440.jpg

Incessant rainfall has caused water logging in Kalapara town



পটুয়াখালী: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল-পশ্চিবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে সোমবার সকাল আটটা থেকে পটুয়াখালীর কলাপাড়া উপকূলের বিভিন্ন স্থানে একটানা মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। 

এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বিক্ষুব্ধ ঢেউ সমুদ্র তীড়ে আছড়ে পড়ছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। - গোফরান পলাশ