News update
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     

গত ৪ মাসের রপ্তানি আয় ১৭৪৪ কোটি ডলার

গ্রীণওয়াচ ডেক্স অর্থনীতি 2023-11-02, 7:42pm

image-112812-1698931562-7bd65b852801ff1f3670e040e5bfa8181698932565.jpg




চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে রপ্তানি আয় এসেছে ১ হাজার ৭৪৪ কোটি ৭৪ লাখ মার্কিন ডলারের। এই রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫২ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাক খাত থেকে ১ হাজার ৪৭৮ কোটি ৩১ লাখ ডলারের আয় পাওয়া গেছে। এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক)  রপ্তানি হয়েছে ৮৬৭ কোটি ৬৭ লাখ ডলার সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক)  রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১০ কোটি ৬৩ লাখ ডলার।

এছাড়া জুলাই-অক্টোবর সময়ে অন্যান্য প্রধানতম রপ্তানি পণ্য যেমন- পাট ও পাটজাত পণ্য ২৯ কোটি ডলার, হোম টেক্সটাইল ২৩ কোটি ৮৮ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ৩৫ কোটি ৫৫ লাখ ডলার, প্লাস্টিক পণ্য ৭ কোটি ১১ লাখ ডলার, কৃষিজাত পণ্য ৩৩ কোটি ৪৩ লাখ ডলার, হিমায়িত মাছ ১৩ কোটি ৬২ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য ১১ কোটি ৪০ লাখ ডলার দাঁড়িয়েছে। 

এদিকে, অক্টোবর মাসে রপ্তানি আয় পাওয়া গেছে ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলার। তথ্য সূত্র বাসস।