News update
  • Mecca Pact Puts Bangladesh’s Foreign Policy to New Test     |     
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     
  • Eid-e-Miladunnabi being observed today     |     

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2026-01-20, 7:49am

ertertet-0df2e3014343eaa45e9c9d6037b264cc1768873792.jpg




সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

‎চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে নামে। এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। তাদের হামলায় তিন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া র‍্যাবের দুই সদস্যকে জিম্মি করে রাখার তথ্যও পাওয়া গেছে।

নাম প্রকাশের অনিচ্ছুক জঙ্গল সলিমপুরের এক বাসিন্দা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি সাদা পোশাকে আসামি ধরার জন্য আসলে আলিনগরের বাসিন্দারা তাদের উপরে হামলা করে। হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।